ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

একাধিক স্বৈরাচার আমরা এই ৫৪ বছরে দেখেছি: ফয়েজ আহমদ তৈয়্যব

সিরাজুদ্দোজা পাভেল, মেহেরপুর

সিরাজুদ্দোজা পাভেল, মেহেরপুর

জানুয়ারি ২৩, ২০২৬, ০৪:০২ পিএম

একাধিক স্বৈরাচার আমরা এই ৫৪ বছরে দেখেছি: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছে সব ক্ষমতা কেন্দ্রীভূত হয়। এ কারণে যে সমস্যা সৃষ্টি হয় তিনি সংসদ ও মন্ত্রিপরিষদের নেতা হন, উনি রাষ্ট্রপতির উপরে ক্ষমতা প্রয়োগ করেন এবং বিচার বিভাগের উপরেও ক্ষমতা প্রয়োগ করেন। এ ছাড়া তার নির্দেশনার বাইরে গিয়ে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, দুদক কাজ করে না। এজন্যই ক্ষমতার ভারসাম্য দরকার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার। 

বলেন, জাতীয় ঐক্যমত কমিশন এ দেশের জাতীয় মুক্তির পথ তৈরি করেছেন। এ মুক্তির পথের মধ্যে আছে ব্যক্তি প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমিয়ে বিচার বিভাগ, সংসদ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার পথ তৈরি করেছেন। আমাদের এ প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক কর্তৃত্ববাদের বিপরীতে নিজেদের ইচ্ছা বাস্তবায়ন করতে পারে না।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর শহরের পুলিশ লাইন এলাকায় আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার ও স্পেশালাইজড আইসিটি ট্রেনিং ফর কলেজ টিচার্স শীর্ষক কর্মশালার উদ্বোধন এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের প্রশাসন এত বেশি স্বজনপ্রীতি ও দুর্নীতিতে আচ্ছন্ন এই অবস্থায় আমরা যদি বিচার বিভাগ, সংসদ এবং শাসন ব্যবস্থাকে আলাদা করতে না পারি তাহলে ব্যক্তি প্রধানমন্ত্রীর পিএস, তার ব্যক্তিগত কর্মকর্তা, মন্ত্রী অথবা সচিব সবচেয়ে ক্ষমতাবান হয়ে ওঠে। এ কুফলের কারণে আমরা দেখেছি যেই প্রধানমন্ত্রী হয় সেই স্বৈরাচার হয়ে ওঠে। শুধু একটা নয় একাধিক স্বৈরাচার আমরা এ ৫৪ বছরে দেখেছি। এ কুফল থেকে যদি বাংলাদেশকে মুক্ত করতে হয় তাহলে সকলকে এগিয়ে আসতে হবে পরিবর্তনের পক্ষে সংস্কারের পক্ষে।

হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রশাসন ও কারিগরি বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বখতিয়ার উদ্দীন, জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে ফলক উন্মোচন, বেলুন উড়িয়ে ও বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দরা।

ইএইচ

Link copied!