ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডিআইইউতে ছাত্রশিবিরের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবুল খায়ের, ডিআইইউ

আবুল খায়ের, ডিআইইউ

মার্চ ৫, ২০২৬, ১০:৪০ পিএম

ডিআইইউতে ছাত্রশিবিরের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার উদ্যোগে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) সংলগ্ন মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন মাঠে এই ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় পূর্ব শাখা পরামর্শ সভা সদস্য মুজাহিদ মুন্না।

বিশেষ অতিথি হিসেবে মাহফিলে উপস্থিত ছিলেন প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রেজাউল ইসলাম। ইফতার মাহফিলে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

এ সময় বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য, নৈতিকতা এবং ইসলামী আদর্শে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তোলার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে বাড্ডা পূর্ব থানা আমীর শাহাবুর রহমান সৈকত।

জেএইচআর

Link copied!