ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সিএমপি’র সাবেক কমিশনার আব্দুল জলিল মন্ডল গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৩০, ২০২৬, ১১:১৬ পিএম

সিএমপি’র সাবেক কমিশনার আব্দুল জলিল মন্ডল গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক অতিরিক্ত মহাপরিচালক আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও এলাকার নিজ বাসভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্র জানায়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানামূলেই তাঁকে গ্রেপ্তার করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আব্দুল জলিল মন্ডল ২০১৪ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৬ সালে তিনি র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন এবং সেখান থেকেই অবসরে যান। বর্তমানে তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর

Link copied!