ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১, ২০২৬, ০৯:০৪ পিএম

ঢাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বুধবার রাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর থেকেই রাজধানীর আকাশ কালো হয়ে ওঠে এবং ৭টার দিকে বিভিন্ন এলাকায় ধূলিঝড় বয়ে যায়।

রাত ৮টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। বাংলামোটর, শাহবাগ, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট ও তেজগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে শিলা পড়তেও দেখা গেছে। বৃষ্টির পাশাপাশি দফায় দফায় বিদ্যুৎ চমকানো ও বিকট শব্দে বজ্রপাত হয়। হঠাৎ এই ভারী বৃষ্টির কারণে পথচারী ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েন।

এদিকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস জানায়, ঢাকা, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়, এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

জেএইচআর

Link copied!