আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ১৮, ২০২৬, ০৮:০১ পিএম
রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। গত বৃহস্পতিবার ও শুক্রবার পরিচালিত এ অভিযানে মোট ২,৭৬৭টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ১০৩টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৫টি বাস, ৪টি ট্রাক, ৩৩টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ২০৩টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক মতিঝিল বিভাগে সর্বোচ্চ ৭১৩টি মামলা হয়েছে, যেখানে ৩৪টি বাস, ৪টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ২০৮টি সিএনজি ও ৩৫৩টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০টি বাস, ১৩টি ট্রাক, ৩২টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৫০টি মোটরসাইকেলসহ মোট ২৪৫টি মামলা করা হয়েছে।
ট্রাফিক তেজগাঁও বিভাগে ২৭১টি, ট্রাফিক মিরপুর বিভাগে ৩৯০টি এবং ট্রাফিক উত্তরা বিভাগে ২৭৬টি মামলা করা হয়েছে। এছাড়া ট্রাফিক গুলশান বিভাগে ৫৬৬টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযান চলাকালে আইন লঙ্ঘনের দায়ে মোট ৫৬৬টি যানবাহন ডাম্পিং এবং ৩৬৪টি যানবাহন রেকার করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এম জি