ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘সরকারি জমি দখলকারীদের ছাড় নয়’, ডিসি ফরিদাকে প্রধানমন্ত্রীর নির্দেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৯, ২০২৬, ০৫:৩৯ পিএম

‘সরকারি জমি দখলকারীদের ছাড় নয়’, ডিসি ফরিদাকে প্রধানমন্ত্রীর নির্দেশ

দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সরকারি খাস জমি যেকোনো মূল্যে উদ্ধার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব জমি দ্রুততম সময়ের মধ্যে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উপলক্ষে বিভিন্ন স্টল পরিদর্শনকালে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমকে এ নির্দেশনা দেন সরকারপ্রধান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি খাস জমি উদ্ধারে ঢাকা জেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস না করার কঠোর বার্তা দেন তিনি। সম্প্রতি রাজধানীর লালবাগ এলাকায় সরকারের প্রায় ১ একর খাস জমি অবৈধ দখলদারদের কবল থেকে সফলভাবে পুনরুদ্ধার করায় জেলা প্রশাসক ফরিদা খানমের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি এই অভিযানের দৃঢ়তা, প্রশাসনিক সাহসিকতা ও দ্রুত বাস্তবায়ন নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেন, প্রভাবশালী কিংবা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যারা সরকারি জমি দখল করে আছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সরকারি জমি উদ্ধারে চলমান অভিযান আরও জোরদার করার নির্দেশনাও দেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসনের জরুরি সেবা সহজীকরণে ‘হ্যালো ডিসি’ উদ্যোগ চালুর কথা জানান ঢাকার জেলা প্রশাসক। প্রধানমন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করেন এবং নাগরিক সেবা সহজ করার পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানান।

এর আগে গত ১৩ মে রাজধানীর লালবাগে অবৈধ স্থাপনা উচ্ছেদে বড় ধরনের অভিযান পরিচালনা করে ঢাকা জেলা প্রশাসন। দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে অবৈধ দখলে থাকা ওই ১ একর মূল্যবান জমি বিশেষ অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়। জেলা প্রশাসক ফরিদা খানমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানের পর জমিটি সরকারের আয়ত্তে আসায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে ‘সাহসী ও নজিরবিহীন পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন। উদ্ধার হওয়া এই জমিটি ভবিষ্যতে জনকল্যাণমূলক প্রকল্প ও সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবহার করা হবে জানা গেছে।

এদিকে ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ৪৭টি চেকের মাধ্যমে ৮৮ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে মোট ৩৬ কোটি ৬৭ লাখ ৭৮ হাজার ৫১৭ টাকার ভূমি অধিগ্রহণ ক্ষতিপূরণ বিতরণ করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সারা দেশে সবচেয়ে বেশি ই-নামজারি আবেদন পড়ে ঢাকা জেলায় এবং নিষ্পত্তির তালিকাতেও শীর্ষে রয়েছে এই জেলা প্রশাসন। গত ৩০ দিনে ঢাকা জেলায় প্রায় ৩০ হাজার নামজারি আবেদনের বিপরীতে নিষ্পত্তি হয়েছে ২৩ হাজার ৬৩টি আবেদন। এসব আবেদন নিষ্পত্তিতে গড়ে সময় লেগেছে মাত্র ১৯ দিন, যা ভূমি মন্ত্রণালয় নির্ধারিত ২৮ দিনের সীমার চেয়ে অনেক কম।

জেএইচআর

Link copied!