ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বংশালের সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৫, ২০২৬, ১০:০৯ এএম

বংশালের সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

রাজধানীর বংশাল এলাকায় একটি সেলুনে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে ঢাকার বংশালের আলু বাজার এলাকার একটি সেলুনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে সেলুনের ভেতরে হঠাৎ বিকট শব্দে একটি এসি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, এতে সেলুনে থাকা গ্রাহক ও কর্মচারীরা দগ্ধ হন।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। পরে আহত ১০ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের দগ্ধের মাত্রা গুরুতর। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসি বিস্ফোরণের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।

এএন

Link copied!