ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চাটমোহরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

জুলাই ২৯, ২০২২, ০৫:৫৬ পিএম

চাটমোহরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রাম থেকে ঝুলন্ত এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত গৃহবধূ অমৃতকুন্ডা গ্রামের আরিফ হোসেনের স্ত্রী রুমানা খাতুন (২৫)। পরিবারের দাবি রুমানা খাতুন গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার দুপুরে গৃহবধূ রুমানা পারিবারিক কলহের কারণে সবার অগোচরে নিজ শোবার ঘরের ডাবের সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে বলে তার স্বামী ও পরিবারের সদস্যরা দাবি করেন। খবর পেয়ে পুলিশ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হবে। থানায় ইউডি মামলা হয়েছে।

 

Link copied!