ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে: সমাজকল্যাণ সচিব

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৫, ২০২২, ০৪:৪৭ পিএম

দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে: সমাজকল্যাণ সচিব

সমাজকল্যাণ সচিব মো. জাহাঙ্গীর আলম বলেছেন, দেশের উন্নয়ন সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এখন যে সময় এসেছে, পরিবারের একজন সদস্যের উপর নির্ভরশীল না হয়ে যার যে দক্ষতা ও কর্মক্ষমতা  আছে সেটা ব্যবহার করে উপার্জন করতে হবে।

সচিব শুক্রবার (০৫ আগস্ট) আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামে জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম আয়োজিত ‍‍`অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষণোত্তর সনদ ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন।

সচিব বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রান্তিক জনগোষ্ঠী, অনগ্রসর জনগোষ্ঠীসহ সমাজে যারা অবহেলিত, বঞ্চিত ও নির্যাতিত তাদের জীবনমান উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

সচিব আরও বলেন, ‍‍`কাউকে পেছনে ফেলে উন্নয়ন নয়‍‍` প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ দৃষ্টিভঙ্গিকে সমানে রেখে গ্রাম, উপজেলা শহর, জেলা শহর ও নগরীতে নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। 

তিনি অসহায় জনগোষ্ঠীর কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের সাথে সকল শ্রেণি পেশার মানুষকেও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নাজমুল ইসলাম, পরিচালক বিভাগীয় সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম।

সচিব দিনের অপর একটি অনুষ্ঠানে সমাজসেবা কমপ্লেক্স, চট্টগ্রাম আয়োজিত সমাজসেবা অফিসারদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং চট্টগ্রাম জেলাধীন মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান, সরকারি শিশু পরিবার (বালিকা) ও ছোটমনি নিবাস, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (পি এইচ টি) ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন করেন।


আমারসংবাদ/টিএইচ

Link copied!