ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আগাম সবজি চাষে ব্যস্ত লংগদু‍‍`র কৃষকেরা

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

আগস্ট ২০, ২০২২, ০৯:০০ পিএম

আগাম সবজি চাষে ব্যস্ত লংগদু‍‍`র কৃষকেরা

অধিক লাভের আশায় রাঙামাটির লংগদু উপজেলার অধিকাংশ ইউনিয়নে (গুলশাখালী, ভাসান্যাদম ও বগাচতর) বিস্তীর্ণ এলাকায় এবার আগাম জাতের শাক-সবজি চাষ ও পরিচর্যা করে ব্যস্ত সময় কাটাচ্ছে অধিকাংশ কৃষক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন গ্রামে কৃষকরা প্রতি বছরের ন্যায় এবারও অধিক লাভের আশায় শাক-সবজিসহ মসলা জাতীয় ফসলের ব্যাপক চাষ নতুন উদ্যোমে শুরু করেছে।

জানা যায়, শাক-সবজি মাঠ থেকে ঘরে তোলার পূর্ব মুহুর্তে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে সম্পূর্ণ রূপে পচে নষ্ট হয়। ফলে অধিকাংশ কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গত বছরের ওই ক্ষতি পুষিয়ে নিতে এ বছর আগাম সবজি চাষ করতে কৃষকরা উদ্বুদ্ধ হয়েছেন।

বগাচতর ইউপির চাষি আমান উল্লাহ বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় করলা, পটল, বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও বিভিন্ন শাক-সবজির চাষ ইতিমধ্যে শুরু করেছি। আশা করি এসব সবজির কাঙ্ক্ষিত ফলন ও বাজার দর ভালো হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, আমরা আমাদের অবস্থান থেকে কৃষকদের যথাযথ পরামর্শ দিয়ে থাকি। যাতে তারা চাষাবাদে বেশি লাভবান হতে পারে এবং আর্থ সামাজিক অবস্থা অক্ষুণ্ণ রেখে দেশ ও জাতির সেবা দিতে পারে।

আমারসংবাদ/এসএম

Link copied!