ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২২, ০৭:০৩ পিএম
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ তহবিল থেকে সুনামগঞ্জের ধর্মপাশায় ৭ প্রতিবন্ধীকে নগদ ২৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান প্রতিবন্ধীদের মধ্যে এ সকল চেক বিতরণ করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. গিয়াসউদ্দিন আহম্মেদ।
তিনি বলেন, ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রাজেশ সিংহ মিঠুনের নেতৃত্বে উপজেলা সমাজসেবা কার্যালয়ে বৃহস্পতিবার সকালে ১২৫ জন প্রতিবন্ধীকে সনাক্তকরে হতদরিদ্র ৭ জনকে এ আর্থিক সহযোগিতা করা হয়।
টিএইচ