চট্টগ্রাম প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২২, ১২:৫৬ পিএম
চট্টগ্রামের সি ফুড ও স্টেক হাউসের এক অনন্য প্রতিষ্ঠান হাঙ্গার কিলার্স। তারা চিকিৎসকদের জন্য চালু করেছে ডিসকাউন্ট কার্ড। চিকিৎসকরা খাবার প্রতি ১০ শতাংশ বিশেষ ছাড় পাবেন।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের চকবাজার হাঙ্গার কিলার্সে এ বিশেষ ছাড় কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) ডা. বিদ্যুৎ বড়ুয়া।
এ সময় তিনি বলেন, হাঙ্গার কিলার মানেই ক্ষুধা মেটানো।মানসম্মত ও গুণগত খাবারের এক অনন্য প্রতিষ্ঠান হাঙ্গার কিলার্স। এ রেস্তোরাঁয় এসে ফ্রেস খাবারের মাধ্যমে ক্ষুধার তৃপ্তি মেটাতে পারবে চিকিৎসকরা। চিকিৎসকদের জন্য বিশেষ ছাড় এটি একটি ভালো উদ্যোগ।
তিনি বলেন, আমি বেশ কয়েকটি খাবার খেয়েছি, খুব ভালো লেগেছে। এখানের খাবার খুবই ফ্রেশ। পাশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানখার চিকিৎসকরা এখানে এসে সুলভ মূল্যে খাবার খেতে পারবেন। এটি খুব ভালো উদ্যোগ।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাঙ্গার কিলার্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল হাকিম ও পরিচালক সজল খান।
ইএফ