ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ডামুড্যায় ব্যাংক-কর্মচারী মাসুম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ডামুড্যা প্রতিনিধি

ডামুড্যা প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২২, ০৫:৪০ পিএম

ডামুড্যায় ব্যাংক-কর্মচারী মাসুম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

শরীয়তপুরের ডামুড্যায় ব্যাংক কর্মচারী আজিজুর রহমান মাসুম হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) বেলা ১১ টার সময় মার্কেন্টাইল ব্যাংক ডামুড্যা শাখার সামনে, ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের ২০০০ সালের নিহত মাসুমের ব্যাচ মেন্ট ও স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন-হাফিজ সিকদার, রাজিব সিকদার, রাজা বেপারী, উজ্জ্বল, সান্টু সিকদার, আপেল মাহমুদ, উজ্জ্বল, সোহাগ সরদার, রাজন মাদবর, রাজন আতস্কর, রনি সিকদার, রনি সিকদার, রানা খান, সবুজ, জাকির হোসেন লোকমান, ফারুক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

উল্লেখ্য, গত শুক্রবার ৩০ সেপ্টেম্বর রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন, ডামুড্যা পৌরসভার ৩ নং ওয়ার্ড বিশাকুড়ি গ্রামের মৃত্যু আলী মাষ্টারের ছোট ছেলে অগ্রণী ব্যাংক ডামুড্যা শাখার ফিল্ড সুপারভাইজার আজিজুর রহমান মাসুম। এরপর রোববার (২ অক্টোবর) মাসুমের বাড়ির পাশে একটি ডোবা থেকে মাসুমের বস্তা বন্ধি লাশ উদ্ধার করে পুলিশ।

মানববন্ধনে উপস্থিত থাকা সকলেই বলেন, আমাদের এই ডামুড্যাটা ছিল শান্ত প্রিয় একটি এলাকা, আজ কেন অশান্ত হয়ে উঠল, কেন শিশু সহ অন্য শ্রেণীর মানুষ খুন হচ্ছেন আমরা এর প্রতিকার চাই। আমরা চাই সুন্দর ডামুড্যা, আমরা সকল প্রকার মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে চাই, আমরা চাই মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত ডামুড্যা। তাই এ মানববন্ধন থেকে জোর দাবি অতি দ্রুত মাসুম হত্যাকারীদের আইনের আওয়াতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি।

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ ওসি শরীফ আহমেদ বলেন, উক্ত আজিজুর রহমান মাসুম নিহত হওয়ার পর দিন তার স্ত্রী একটি মামলা করেন। আমরা উক্ত হত্যার সাথে জড়িত সন্দেহ একজনকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছি। এ হত্যাকে বা কারা করেছে সে বিষয়ে তদন্ত চলছে। আশা করছি খুব দ্রুতই উক্ত হত্যার রহস্য উদঘাটন করতে সম্ভব হবে।

এআই 

Link copied!