নভেম্বর ১৩, ২০২২, ০২:৩৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদীর চৌধুরীকে সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
জেলা শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে শনিবার (১৩ নভেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এই কমিটি ঘোষণা করেন।
এসময় কমিটির সহ-সভাপতি হিসেবে সাবেক মেয়র হেলাল উদ্দিন, সহ-সভাপতি হেলাল উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারি চৌধুরী মন্টুর নাম ঘোষণা করা হয়।
কমিটির বাকি পদের নাম এক মাসের মধ্যে পূরণ করে তা কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেয়ার জন্য বলা হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন-আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। এছাড়াও এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মেরিনা জাহান এমপি, এ্যারোমা দত্ত এমপি প্রমুখ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের এমপি ক্যাপ্টেন (অব:) তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এমপি ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এমপি এবাদুল করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
এআই
