ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আটপাড়ায় রাতের আঁধারে শ্মশান ঘাট ভাংচুর

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা প্রতিনিধি

জানুয়ারি ২১, ২০২৩, ০৫:৩০ পিএম

আটপাড়ায় রাতের আঁধারে শ্মশান ঘাট ভাংচুর

নেত্রকোনার আটপাড়ার  রাতের আাঁধারে শ্রীপুর চারিগাতিয়া শ্মশান ঘাটের চিতা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে শুক্রবার উপজেলার শ্রীপুর চারিগাতিয়ায়  শ্মশান ঘাটের চিতা ভাংচুর করে দুর্বৃত্তরা।

শ্রীপুর চারিগাতিয়া শ্মশান ঘাটের সভাপতি টুটন কর্মকার বলেন, খুব কষ্ট করে সাহায্য সহযোগিতা নিয়ে  শ্মশানের কাজ শুরু করেছি। রাতে কে বা কারা শ্মশানের চিতা ভেঙে ফেলে। এটাকে ধর্মীয় সহিংসতা বলা যায়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ, থানার সেকেন্ড অফিসার জিয়া উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, ইউপি সদস্য আক্কাস মিয়া, বীরমুক্তিযোদ্ধা জুবেদ আলী প্রমুখ তাদের সঙ্গে ছিলেন।

এ ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম  তীব্র নিন্দা এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এমন ঘটনা দুঃখজনক। তদন্তে করে দোষীদের শাস্তি দেওয়া হবে। তবে এটি সংস্কারের জন্য উপজেলা প্রশাসন থেকে পাঁচ হাজার টাকা দেয়া হবে বলেও জানান তিনি।

কেএস

Link copied!