ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লোহাগাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১০, ২০২৩, ১১:৫০ এএম

লোহাগাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি মিঠার দোকান মোড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মজিফুল (৩৫) ট্রাকের হেলপার ছিলেন। তিনি ভোলা জেলার চরফ্যাশনের বাসিন্দা। আহতরা হলেন, আবদুল মান্নান (৩৫), মো. সোলাইমান (৩০), মো. রবিউল (২৭) মো. মামুন (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে উল্লেখিত এলাকায় পৌঁছালে কক্সবাজারমুখী শাহ আলী পরিবহণের একটি এসি বাসের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হন। আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালান। নিহত ট্রাক হেলপারের মরদেহ এবং দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক থানা হেফাজতে রয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এআরএস

Link copied!