ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কালিগঞ্জের ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০২:০৬ পিএম

কালিগঞ্জের ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অফিস চলাকালীন অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এই বরখাস্তাদেশ প্রদান করেন।

জানা গেছে,নন্দলাল সরকার বসন্তপুরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। অফিস চলাকালীন তার কক্ষে এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় ধারণকৃত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ঘটনাটি সরকারি চাকরি আইন ও বিধির পরিপন্থী হওয়ায় এবং অসদাচরণ ও অর্পিত দায়িত্বে চরম অবহেলার অভিযোগে নন্দলাল সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে উক্ত আদেশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের গৌরচন্দ্র সরকারের ছেলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল সরকারের (৫৭) বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে। নন্দলাল সরকার উপজেলার কুশলিয়া ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনকালে অফিসের পরিচ্ছন্নকর্মীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন।

সর্বশেষ বসন্তপূর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত অবস্থায় এক নারীর সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হন। এসব নানাবিধ অভিযোগের কারণে তাকে চাকরি থেকে স্বাভাবিকভাবে বরখাস্ত করা হয়।

আরএস

Link copied!