ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নরসিংদীতে উপজেলা চেয়ারম্যানকে গুলি

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ১১:২০ এএম

নরসিংদীতে উপজেলা চেয়ারম্যানকে গুলি

নরসিংদীর শিবপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে শিবপুর থানা সংলগ্ন নিজ বাড়ির গেটে তার ওপর হামলা হয়। খবর পেয়ে গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে হারুনুর রশিদ খানের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ সুশীল সমাজের লোকজন। এ ঘটনার পর থেকে পুরো উপজেলায় থম থমে অবস্থা বিরাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার।

পুলিশ জানায়, নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ শনিবার ভোরে ফজরের নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যান। নামাজ আদায় করে শিবপুর বাজারস্থ বাড়িতে ফিরছিলেন। বাড়ির গেটে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা তিনজন তাকে পেছন থেকে ৩টি গুলি করে। গুলি তিনটি তার পিঠে বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, দুর্বৃত্তরা চেয়ারম্যানকে পেছন থেকে গুলি করেছেন। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।

এআরএস

Link copied!