ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

স্মার্ট আইডিয়া দিয়ে জিতে নিন ২৬ লাখ টাকা পুরস্কার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

মার্চ ১২, ২০২৩, ০৬:৫৫ পিএম

স্মার্ট আইডিয়া দিয়ে জিতে নিন ২৬ লাখ টাকা পুরস্কার

চট্টগ্রাম জেলাকে বাংলাদেশের প্রথম স্মার্ট জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আজ রোববার (১২ মার্চ) চট্টগ্রাম সার্কিট হাউজে ‘স্মার্ট চট্টগ্রাম বিনির্মাণ’ শীর্ষক কর্মশালায় এ তথ্য জানানো হয়। 

স্মার্ট শিক্ষা এবং স্মার্ট কৃষি বিষয়ক এ কর্মশালায় অংশগ্রহণ করেন চট্টগ্রামের সকল উপজেলা নির্বাহী অফিসার,  স্বনামধন্য স্কুল এবং কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষবৃন্দ, কয়েকজন কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল মালেক, সিনিয়র সহকারী কমিশনার মিল্টন রায়, সহকারী কমিশনার প্রতীক দত্ত ও সৈয়দ ইশরাক।

কর্মশালায় চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘আমরা ছাত্র, শিক্ষক, শ্রমিক, সরকারি চাকরিজীবি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে এ ধরনের কর্মশালা করবো। তাদের মধ্য থেকেই স্মার্ট চট্টগ্রাম গড়ার বিভিন্ন আইডিয়া উঠে আসবে।

তিনি আরও বলেন, আমরা এর আগেও একটি কর্মশালা করেছি। আজকে দ্বিতীয় কর্মশালা। আমরা চট্টগ্রামের যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে স্মার্ট আইডিয়া বা প্রস্তাব সংগ্রহ করবো। সকল উপজেলায় এ সকল প্রস্তাব পাঠান হবে। প্রত্যেক উপজেলায় তিনজন করে এবং মহানগর এলাকায় পাঁচজন বিজয়ী নির্বাচন করা হবে। প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা করে প্রত্যেক উপজেলায় এক লাখ টাকা দেয়া হবে।

সকল উপজেলা থেকে প্রাপ্ত প্রস্তাবসমূহ এবং মহানগরের ৫টিসহ মোট ৫০ টি আইডিয়া নিয়ে আমরা একটি ফেস্টিভ্যাল বা শোকেজিং এর ব্যবস্থা করবো।

সেখান থেকে সেরা তিনটি আইডিয়াকে আমরা নির্বাচন করবো। প্রথম পুরস্কার দেয়া হবে ৫ লক্ষ টাকা। দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে যথাক্রমে ৩ ও ২ লক্ষ টাকা। শোকেজিং এর পর আমরা সেরা আইডিয়াগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করব এবং পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়ন করবো।

এআরএস

Link copied!