ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মঞ্চ ভেঙে পড়লেন ব্যারিস্টার সুমন

মো. মাসুম বিল্লাহ

মার্চ ১৯, ২০২৩, ০৬:৪৯ পিএম

মঞ্চ ভেঙে পড়লেন ব্যারিস্টার সুমন

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ মঞ্চে থাকা অতিথিবৃন্দ। ব্যারিস্টার সুমন তার ফুটবল একাডেমির হয়ে খেলতে মুন্সীগঞ্জে এসেছিলেন।

রোববার (১৯ মার্চ) বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সোনারং পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে সোনারং উচ্চ বিদ্যালয় মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মুন্সীগঞ্জ রিপোর্টার ইউনিটির মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি ১-১ গোলে খেলা ড্র হয়। পরে খেলা শেষে মঞ্চে বক্তব্য রাখছিলেন ব্যারিস্টার সুমন। এ সময় হঠাৎ করে মঞ্চটি ভেঙে পড়ে।

এ ব্যাপারে ব্যারিস্টার সুমন বা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এআরএস

Link copied!