ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কক্সবাজার পৌর নির্বাচন : ১ মেয়র সহ ৪ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

মে ১৮, ২০২৩, ০৭:৫৫ পিএম

কক্সবাজার পৌর নির্বাচন : ১ মেয়র সহ ৪ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল
  • ৬ মেয়র সহ ৮৪ প্রার্থীর মনোনয়ন বৈধ

কক্সবাজার পৌরসভার নির্বাচনের ঘোষিত তফশিল মতে মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে বুধবার বিকাল সাড়ে ৪ টায় ৬ মেয়র প্রার্থী সহ ৮৪ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ১ মেয়র প্রার্থী সহ ৪ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার (১৬ মে) বিকাল পর্যন্ত ৮৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত নারী কাউন্সিলরের ৪ ওয়ার্ডে ১৬ জন এবং ১২ টি সাধারণ ওয়ার্ডে ৬৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থী হলেন, ৮৪ জন। এর মধ্যে ৬ জন মেয়র প্রার্থী ও ৩ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে। কোন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়নি।

এর মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আল যুবায়ের চৌধুরী মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে ১০০ জন সমর্থনসুচক ক্রমিকে ১ জনের স্বাক্ষরে গরমিল (অস্বীকার) ও জামিনদারের পক্ষে ঋণ খেলাপির অভিযোগে। সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১ নম্বর ওয়ার্ডের মোস্তাক আহমদ জামিনদারের পক্ষে ঋণ খেলাপি, ৮ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলম চৌধুরী ঋণ খেলাপি ও ১১ নম্বর ওয়ার্ডের মো. শফিউল আলম আয়কর রিটানের রশিদ জমা না দেয়ায় মনোনয়ন পত্র বাতিল করা হয়।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচন কমিশনের বিধানমতে আগামী ৩ কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসক বরাবর বাতিল প্রার্থী আপিল করতে পারেন। ঘোষিত তফশিল মতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ মে এবং প্রতীক বরাদ্দ ২৬ মে। নির্বাচন ১২ জুন অনুষ্ঠিত হবে।

কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, মেয়র পদে মনোনয়নপত্র বৈধ হওয়া ৬ প্রার্থী হলেন, আওয়ামীলীলীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠণিক সম্পাদক মো. মাহাবুবুর রহমান চৌধুরী, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠণিক সম্পাদক মাসেদুল হক রাশেদ, তাঁর স্ত্রী জোসনা হক, স্বতন্ত্র প্রার্থী জগদীশ বড়–য়া, সাবেক মেয়র ও জামায়াত নেতা সরওয়ার কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জাহেদুর রহমান।

৪ টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর হিসেবে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শাহেনা আকতার ও ফাতেমা বেগম। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ইয়াছমিন আকতার, রোকেয়া আক্তার কেয়া, জেসমিন আকতার, হেলেনাজ তাহেরা, সাবেকুন্নাহার ও চম্পা উদ্দিন। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জাহেদা আক্তার, মমতাজ বেগম, সুমা দাশ, রোমেনা আফাজ, ছালেহা আক্তার, শাহিনা আক্তার শাহিন। ১০, ১১ ও ১২ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নাছিমা আকতার ও কোহিনুর ইসলামের মনোনয়ন পত্র বৈধ রয়েছে।

১২ টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে ১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এসআইএম আক্তার কামাল আজাদ, জাহিদুল ইসলাম, মো. রিয়াজ উদ্দিন, মো. আতিক উল্লাহ, রাহামত উল্লাহ ও আবদুল মান্নান। ২ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, এম জাফর আলম হেলালী, শাহেদুল আলম, ফাতেমা শারমিন। ৩ নম্বর ওয়ার্ডে আবুল হোসেন, করিম উল্লাহ, মিঠুন কান্তি দাশ, আমিনুল ইসলাম, আবু আদনান, মোহাম্মদ আমিনুল ইসলাম। ৪ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. দিদারুল ইসলাম, আবদু গফ্ফর, মো. আবদুল মাজেদ, এহেছান উল্লাহ, মিজানুল করিম, আবদুল্লা আল মামুন রিয়াদ, শামশুল আলম, ওমর ফারুক ও সিরাজুল হক। ৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সাহাব উদ্দিন, মামুনুর রশিদ, মো. তাহের আলম, গোলাম আরিফ লিটন, মোহাম্মদ জীবন। ৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ওমর সিদ্দিক, মো. জাবেদ মোস্তফা, ফজল করিম, মো. রিয়াজ মোর্শেদ, মোহাম্মদ শাহজাহান, মো. জসীম উদ্দিন। ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, সরওয়ার ওসমান টিপু, শামশুল আলম, মো. সাফায়াত কামাল সৌরভ, মো. জাহেদুল হক ও জাফর আলম। ৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রাজবিহারী দাশ, বেলাল হোসেন ও উজ্জ্বল কর। ৯ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, জাহেদুল ইসলাম জাহেদ, আবু ওবায়েদ্দীন নাছের। ১০ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সালাউদ্দিন ও আবছার কামাল। ১১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নুর মোহাম্মদ, মো. সেলিম রেজা, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. শফিউল আলম, রিদুয়ান রশীদ, মো. মাইন উদ্দীন। ১২ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এমএ মঞ্জুর, মো. এনামুল কবির, শামীম আহমেদ, মো. শহিদুল ইসলাম শহিদ, দিদারুল কবিরের মনোনয়ন পত্র বৈধ রয়েছে।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন, কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য বলছে, কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ডের বর্তমান ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।

কক্সবাজার পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ২৫ জুলাই। ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামীলীগের প্রার্থী মুজিবুর রহমান। নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতিক নিয়ে রফিকুল ইসলাম, জামায়াত সমর্থিত নাগরিক কমিটির সরওয়ার কামাল ও জাতীয় পার্টির রুহুল আমিন শিকদার মেয়র পদে প্রার্থী ছিলেন।

আরএস

Link copied!