ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজবাড়ী‌তে ৪৩ জন কৃ‌তি শিক্ষার্থী‌কে সংবর্ধনা

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

জুন ১৩, ২০২৩, ০৩:৪০ পিএম

রাজবাড়ী‌তে ৪৩ জন কৃ‌তি শিক্ষার্থী‌কে সংবর্ধনা

শিক্ষার্থী‌দের উৎসা‌হিত কর‌তে রাজবাড়ী-কু‌ষ্টিয়া সহ ৪ অঞ্চ‌লের এসএস‌সি ও এইচএস‌সি পরীক্ষায় কৃতকার্য  ৪৩ জন কৃ‌তি শিক্ষার্থীকে রাজবাড়ী‌তে সংবর্ধনা দেওয়‌া হ‌য়ে‌ছে।

মঙ্গলবার দুপুর ১২ টার দি‌কে সিএসএস-এমএফ‌পি‍‍`র আয়োজ‌নে সদর উপ‌জেলা প‌রিষদ মিলন‌ায়ত‌নে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় রাজবাড়ী, কু‌ষ্টিয়‌া, ফ‌রিদপুর ও ঝিনাইদাহ অঞ্চ‌লের ১১ জন এসএস‌সি ও ৩২ জন এইচএস‌সি পরীক্ষায় কৃতকার্য কৃ‌তি শিক্ষার্থী‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা, নগদ অর্থ ও সনদপ‌ত্র প্রদান ক‌রে সংব‌র্ধিত করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন, রাজবাড়ী জো‌নের জোনাল ম‌্যানেজার গৌর চন্দ্র পাল ।

এতে অ‌তি‌থি হিসা‌বে, রাজবাড়ী সদর উপজেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মা‌র্জিয়া সুলতানা, রাজবাড়ী ও য‌শোর জো‌নের প্রোগ্রাম ম‌্যা‌নেজার মোঃ কাম‌রুজ্জামান, রাজবাড়ী অঞ্চ‌লের আরএম শ্রীবাস চন্দ্র বিশ্বাস, ফরিদপুর অঞ্চ‌লের আরএম তারিকুল ইসলাম, কু‌ষ্টিয়া অঞ্চ‌লের আরএম ডালটন হালদার, ঝিনাইদাহ অঞ্চ‌লের আরএম নরহ‌রি হালদার, রাজবাড়ীর জোনাল একাউন্স এন্ড ম‌নিট‌রিং অ‌ফিসার অচিন্ত বিশ্বাস, রাজবাড়ীর বিএম মিরান হো‌সেন, আইটি অ‌ফিসার মফিজুল ইসলাম খ‌লিলপুর বিএম মিঠু খান প্রমূখ।

এ সময় অ‌ভিভাবক ও শিক্ষার্থীরা তা‌দের অ‌ভিব‌্যাক্তি প্রকাশ ক‌রেন।

শিক্ষার্থীরা ব‌লেন, এরকম সংবর্ধনা পে‌য়ে তারা অত‌্যান্ত খু‌শি। আগামী এরকম অনুষ্ঠা‌নে আস‌তে তা‌দের ম‌ধ্যে প্রতি‌যোগীতাও বাড়‌বে। এবং তারাও উৎসা‌হিত হ‌চ্ছে।

অ‌ভিভাবকরা ব‌লেন, এখান থে‌কে তারা অ‌নে‌কে ঋণ নি‌য়ে স্বাবলম্বী হ‌য়ে‌ছেন। তাছাড়া তা‌দের সন্তানরা এর মাধ‌্যমে উপবৃ‌ত্তি পে‌য়ে‌ছে। এছাড়া সংবর্ধনা সহ নানা ধর‌নে‌র সু‌যোগ সু‌বিধা দেয়া হয়। আজ‌কের এই সংবর্ধনা শিক্ষার্থীদের আগামী দি‌নে উচ্চ শিক্ষায় ভূ‌মিকা রাখ‌বে।

রাজবাড়ী ও য‌শোর জো‌নের প্রোগ্রাম ম‌্যা‌নেজার মোঃ কাম‌রুজ্জামান, রাজবাড়ী অঞ্চ‌লের আরএম শ্রীবাস চন্দ্র বিশ্বাস ব‌লেন, তারা দীর্ঘ দিন ধ‌রে শিক্ষা, স্বাস্থ‌্য সহ অসহায় বেকার‌দের স্বাবলম্বী কর‌তে বি‌ভিন্ন প্রকল্প নি‌য়ে কাজ ক‌রেন। শিক্ষার্থী‌দের সাম‌নে অ‌নেক সমস‌্যা আস‌বে। সে সমস‌্যার সমাধান তা‌দেরই কর‌তে হ‌বে। আর শিক্ষার্থী‌দের উৎসা‌হিত কর‌তে এই সংবর্ধনার আয়োজন ক‌রে‌ছেন। এছাড়া উচ্চ শিক্ষাবৃত্তিও তারা দি‌য়ে থা‌কেন।

রাজবাড়ী সদর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মা‌র্জিয়া সুলতানা ব‌লেন, এক‌টি ভাল দেশ গড়‌তে হ‌লে শিক্ষিত জা‌তি গড়‌তে হ‌বে । সরকা‌রের পাশাপা‌শি এখন এন‌জিও সংগঠন গু‌লো শিক্ষা নি‌য়ে কাজ কর‌ছে। আজ যারা সংব‌র্ধিত হ‌লো। তারা অর্জন ক‌রে‌ছে বিধায় আজ সংবর্ধনা পা‌চ্ছে। অ‌নে‌কেই ভাল রেজাল্ট ক‌রেও নানা সমস‌্যায় কা‌ঙ্খিত ল‌ক্ষে পৌছা‌তে পার‌ছে না। ওই রকম শিক্ষার্থী‌দের পা‌শে সহায়তার হাত বা‌ড়িয়ে দি‌তে হ‌বে। এ জন‌্য সেবামূলক সংগঠন, এন‌জিও সহ অন‌্যান‌্যদের ভূ‌মিকা রাখ‌তে হ‌বে।

আরএস

Link copied!