ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নাটোরের কাঁচাগোল্লা জিআই স্বীকৃতি পাওয়ায় মতবিনিময় সভা

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

আগস্ট ১৬, ২০২৩, ০৫:০৯ পিএম

নাটোরের কাঁচাগোল্লা জিআই স্বীকৃতি পাওয়ায় মতবিনিময় সভা

নাটোরের কাঁচাগোল্লা ভৌগলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় অংশীজনদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।

বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।

সভায় জেলা প্রশাসক বলেন, ঐতিহ্যবাহী নাটোরের কাঁচাগোল্লা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া অনেক গৌরবের। এই অর্জনকে সুসংহত করতে জেলা প্রশাসন কাজ করে যাবে।

আদর্শ মান নিয়ন্ত্রণে উৎপাদক ও বিপনন পর্যায়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রাখা হবে। এজন্যে উৎপাদক পর্যায়ে জেলা প্রশাসন থেকে লাইসেন্স প্রদান করা হবে। তৈরী করা হবে বেটার বিজনেস ফোরাম।

এছাড়া মানহীন কাঁচাগোল্লা বিপনন কার্যক্রম বন্ধ করতে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম আরো জোরদার করা হবে।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান, জজকোর্টের পিপি এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, নাটোর জেলা হোটেল রেস্টুরেন্ট ও মিষ্টান্ন মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল কুমার ঘোষ, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।

এইচআর

Link copied!