ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৭:২৫ পিএম

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের কারণে মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

লঘুচাপের কারণে বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকেই থেমে থেমে বৃষ্টিপাত ও মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। নিষেধাজ্ঞা শেষে জেলেরা সাগরে নামলেও তাতে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে আকস্মিক এ লঘুচাপ। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় সুন্দরবনের দুবলার চর, আলোরকোল, নারকেলবাড়ীয়া ও ভেদাখালীসহ বিভিন্ন খালে অবস্থান করছে শত শত ট্রলার।

আরএস

 

Link copied!