আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৩:৪৪ পিএম
বরিশালের আগৈলঝাড়ায় ‘আমরা ঘন্টা বাজাই’ এক ব্যতিক্রমধর্মী কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার আদায়ে দৃষ্টি আকর্ষণ করলো উপজেলার নগরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুরে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার (বিপিইউএস) উদ্যোগে নগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার আদায়ের লক্ষ্যে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা দৃষ্টি আকর্ষণ করলো নীতি নির্ধারকদের (উয়ি রিং দি বেল) নামক বিশ্বব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিবন্ধী ও অ-প্রতিবন্ধী ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুরা একমিনিট ব্যাপি ঘন্টা, ঢোল, বাদ্যযন্ত্র, থালা, বাটি বাজিয়ে আওয়াজ তুলে, হাতে তালি ও স্বাক্ষর দিয়ে প্রতিকী কর্মসূচী পালন করেন বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা।
উল্লেখ্য, আফ্রিকা, এশিয়া, ইউরোপসহ ল্যাটিন আমেরিকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী (উয়ি রিং দি বেল) নামক এই ক্যাম্পেইনে অংশগ্রহন করেছে।

এ সময় বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সমন্নয়কারী মিঠু মধূ বলেন, চলতি বছর (উয়ি রিং দি বেল) এর মূল বার্তা হলো ‘আমরা চাই প্রতিবন্ধীসহ সকল শিশু বিদ্যালয়ে আসুক’। যে সমস্ত প্রতিবন্ধী শিশুরা স্কুলে যেতে পারেনা তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবন্ধী, অ-প্রতিবন্ধী, শিক্ষক, অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এ কর্মসূচি পালন করা হয়েছে।
উয়ি রিং দি বেল ক্যাম্পেইনটি নেদারল্যান্ডভিত্তিক লিলিয়ান ফাউন্ডেশনের একটি উদ্যোগ যা সিসিডি এর স্থানীয় অংশীদার বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস) এর মাধ্যমে আগৈলঝাড়ায় বাস্তবায়ন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, নগরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৩২ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এসএমসি সদস্যবৃন্দ, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকগণ।
এআরএস