ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

খাগড়াছড়ি সেক্টর আন্ত:ব্যাটালিয়ন বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৩, ০১:৪২ পিএম

খাগড়াছড়ি সেক্টর আন্ত:ব্যাটালিয়ন বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল

নিয়মিত খেলাধুলা ও ব্যায়ম শরীর ও মনকে সুস্থ রাখে। খেলাধুলা পরস্পরের প্রতি সম্প্রীতি ও সৌহার্দ্য  গড়ে ওঠে।  শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন খেলাধুলা বিকল্প নাই। বানীগুলোকে ধারন করে খাগড়াছড়ি সেক্টর আন্ত: ব্যাটািলয়ন(বিজিবি)  বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৩ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

রোববার (৮অক্টোবর) সকাল ১০টায় দীঘিনালা বাবুছড়া ব্যাটালিয়ন (৭বিজিবি) ব্যনস্থাপনায় বাবুছড়া ব্যালিয়নের সদর দপ্তরের বাস্কেট খেলার মাঠে খাগড়াছড়ি সেক্টর  আন্ত:ব্যাটািলয়ন(বিজিবি)  বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৩ এর ফাইনাল খেলা  উদ্বোধন করেন প্রধান অতিথি বাবুছড়া ব্যাটালিয়ন (৭বিজিবি) অধিনায় লে: কর্নেল ইসতেয়াগ আহম্মদ এসপিপি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি ব্যাটালিয়ন(৩বিজিবি‘র) অধিনায়ক লে. কর্নেল এ.কে.এম আরিফুল ইসলাম পিএসসি, ৭বিজিবি‘র এডি কোয়াটার মাস্টার মো: হুমায়ুন কবির প্রমুখ।

খাগড়াছড়ি সেক্টর  আন্ত:ব্যাটািলয়ন(বিজিবি)  বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৩ এর ফাইনাল খেলা  বাবুছড়া ব্যাটালিয়ন (৭বিজিবি) ৪৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন গৌরব অর্জন করে এবং পানছড়ি ব্যাটালিয়ন (৩বিজিবি) ৩০পয়েন্ট পেয়ে রানার্স আপ গৌরব অর্জন করে।

সেরা নবীন খেলোয়াড় হিসেবে গৌরব অর্জন করে ৭বিজিবি’র খেলোয়াড় সিপাহী বরুণ কুমার দত্ত এবং সরা প্রবীন খেলোয়াড় হিসেবে গৌরব অর্জন করে ৩ বিজিবির খেলোয়াড় সিপাহী নাহিদ মোস্তফা।

রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪বিজিবি‘র) ল্যান্স নায়েক মো. সিরাজুল ইসলাম ও মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) হাবিলদার মো. আমান উল্লাহ।

উল্লেখ্য, গত ১ অক্টোবর খাগড়াছড়ি সেক্টর আন্ত:ব্যাটািলয়ন (বিজিবি) বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৩ এ খাগড়াছড়ি সদর ব্যাটালিয় (৩২বিজিবি), বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪বিজিবি), বাবুছড়া ব্যাটালিয়ন (৭বিজিবি), পানছড়ি ব্যাটালিয়ন (৩বিজিবি) ও মারিশ্যা ব্যাটালিয়ন (২৭বিজিবি) খেলায় অংশ গ্রহন করে।

এআরএস

Link copied!