ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কালিগঞ্জ বাসস্ট্যান্ডে যানজট নিরসনে প্রশাসনের আল্টিমেটাম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৩, ০৩:২০ পিএম

কালিগঞ্জ বাসস্ট্যান্ডে যানজট নিরসনে প্রশাসনের আল্টিমেটাম

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ডে যানজট নিরসনে দ্বিতীয় দফায় নির্দেশনা প্রদান করলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজাহার আলী।

রোববার (৮ অক্টোবর) দুপুরে যানজট নিরসনে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উপস্থিততে তিনি অতি ব্যস্ততম সড়কের উপরে বাস, মিনিবাস ও ট্রাকসহ যানবাহন না রাখা, স্ট্যান্ডের শৃঙ্খলা সমুন্নত রাখা, যাত্রী হয়রানী না করাসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

এসময়ে কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সড়কে যানজট নিরসনে পাঁচ দিনের সময় চেয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নিকট।

যেহেতু কালিগঞ্জ বাসস্ট্যান্ডের জায়গা প্রয়োজনের তুলনায় কম, আবার মূলস্ট্যান্ডে কাদামাটি থাকায় সড়কে যানজট সৃষ্টি হচ্ছে বলে জানান শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী আবু তাহের।

এসময়ে থানা পুলিশ, সাংবাদিক, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআরএস

Link copied!