লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৩, ১২:০৭ পিএম
দৈনিক আমার সংবাদের লোহাগড়া প্রতিনিধি সরদার রইচ উদ্দীন টিপুর সহধর্মিণী হাসিনা বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
শুক্রবার (২৭ অক্টোবর) সকালে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি ৩ পুত্র সন্তান এবং ১ কন্যা সন্তান রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সর রোগে আক্রান্ত ছিলেন। ওইদিন শুক্রবার বাদ আছর তার নামাজে জানাজা আমাদা পূর্ব পাড়া নুরানি মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এআরএস