ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঘাটাইলে ক্যারামবোর্ড টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ডিসেম্বর ২, ২০২৩, ১২:০১ পিএম

ঘাটাইলে ক্যারামবোর্ড টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ

টাঙ্গাইলের ঘাটাইলে মরহুম আখতার হোসেন খাজা মাস্টার ও মরহুম আ. কদ্দুস সিকদারের স্মরণে ক্যারামবোর্ড টুর্ণামেন্টের ফাইনাল খেলা আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার জামুরিয়া ইউনিয়নের  মমরেজ গলগন্ডা যুবসমাজের উদ্যোগে মমরেজ গলগন্ডা স্কুল মাঠ প্রাঙ্গণে আব্দুল বছির উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমের মনোনীত প্রার্থী ক্যাপ্টেন (অব.) মো. জাকির হোসেন। এসময় তিনি  বলেন, মাদক ও সহিংসতামুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। তিনি তরুণ সমাজকে খেলাধুলা ও সৃজনশীল কাজে যুক্ত থাকতে উৎসাহ প্রদান করেন।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমের ঘাটাইল উপজেলা শাখার উপদেষ্টা মো. মনজুরুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ঘাটাইল উপজেলা শাখার সদস্য সচিব সরকার শাহীন, মরহুম আ. কদ্দুস সিকদারের একমাত্র ছেলে মো. জাহাঙ্গীর হোসেন সিকদার, আয়োজক কমিটির সভাপতি  রফিকুল ইসলাম কোরবান, সাধারণ সম্পাদক মো. মমিন হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ক্যাপ্টেন (অব.) মো. জাকির হোসেন  বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

এআরএস

Link copied!