ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
গাজীপুর-২ আসন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তরিকত ফেডারেশনের প্রার্থী

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

জানুয়ারি ৫, ২০২৪, ০২:১১ পিএম

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তরিকত ফেডারেশনের প্রার্থী
ছবি: আমার সংবাদ

গাজীপুর-২ (গাজীপুর সদর-টঙ্গী) আসনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের(ফুলের মালা প্রতীক) প্রার্থী ডা. সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

আজ শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে টঙ্গীর পাগাড় শাহসাব বাড়ি এলাকার নিজ বাস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। তিনি বাংলাদেশ তরিকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।

সংবাদ সম্মেলনে মছনবী হায়দার বলেন,  সংবিধান রক্ষার এই নির্বাচনে আমিসহ বিভিন্ন আসনে বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর অন্যান্য প্রার্থী গনের মতই দলীয় ‍‍`ফুলের মালা‍‍` প্রতীক নিয়ে প্রচারণা ও গনসংযোগ চালিয়ে এসেছি। গত বৃহস্পতিবার দলীয় চেয়ারম্যান সংসদ সদস্য (বর্তমান) সৈয়দ নজিবুল বাশার মাইজভান্ডারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে সরে দাঁড়িয়েছে। তবে আমাদের অন্যান্য প্রার্থীগণ নির্বাচনে অংশ নেবেন। নির্বাচনে যেহেতু প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই, আমি দলের চেয়ারম্যানের সাথে একাত্মতা রেখে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী ফুলের মালা প্রতীকের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার বিষয়টি আমাদের জানিয়েছেন। তবে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে। নির্বাচনী বিধিমালায় তিনি প্রার্থী হিসেবেই গণ্য হবেন। 
এআরএস

Link copied!