ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তুমব্রু বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছে মিয়ানমারের ১৪ সীমান্তরক্ষী

রাশেদুল ইসলাম, কক্সবাজার

রাশেদুল ইসলাম, কক্সবাজার

ফেব্রুয়ারি ৪, ২০২৪, ১১:৫৩ এএম

তুমব্রু বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছে মিয়ানমারের ১৪ সীমান্তরক্ষী
ছবি: আমার সংবাদ

সকাল থেকে মিয়ানমার সীমান্ত থেকে মুহুর্মুহু গুলি ও মর্টার শেলের শব্দ শোনা যাচ্ছে তুমব্রু সীমান্তে। ধারণা করা হচ্ছে দুই সীমান্তের ৩৪নং পিলারের ওপারে মিয়ানমার অংশে মিয়ানমারের জান্তা ও বিদ্রোহী গোষ্ঠির সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলছে।

এদিকে একটি ভিডিওতে দেখা যায়, গোলাগুলির মাঝে কোন উপায় না দেখে ১৪ জনের মতো মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্য বাংলাদেশ অংশে অনুপ্রবেশ করেছে। আজ রোববার সকালের দিকে তুমব্রু সীমান্তের বাংলাদেশ অংশে তারা ঢুকে পড়ে।

অন্যদিকে শনিবার রাত ১০ টা ৩০ মিনিটের দিকে মিয়ানমারে ছোঁড়া মর্টার শেল এসে পড়ে তুমব্রু সীমান্তের কোনারপাড়ার ইউনুছ ওরফে ভুলুর বাড়িতে। বাড়ির টিন ছিদ্র হয়ে মর্টারশেলটি বাড়ির ভিতরে এসে পড়ে। বাড়ির ভেতরে পরিবারের সদস্যরা না থাকায় হতাহত হয়নি কেউই।

এদিন দুপুরে তুমব্রুর উত্তর পাড়ার রাস্তায় চলাচলকারী অটো সিএনজিতে এসে পড়ে মিয়ামনারের ছোড়া বুলেট। এতে গাড়ীর সামনের গ্লাসটি ফেটে যায়। সকালে একজন গুলিবিদ্ধের ঘটনাও ঘটেছে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ন লে. কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরীকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে বিজিবির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য  নিশ্চিত করেছেন।

এআরএস

Link copied!