ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নওগাঁর স্থগিত আসনে নৌকার শহীদুজ্জামান সরকার বিজয়ী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ১০:১২ এএম

নওগাঁর স্থগিত আসনে নৌকার শহীদুজ্জামান সরকার বিজয়ী

সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে জয় পেয়েছেন নৌকার প্রার্থী শহীদুজ্জামান সরকার।

শহীদুজ্জামান সরকার পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের ইঞ্জিনিয়ার আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৬৩ ভোট।

এছাড়া জাতীয় পার্টির প্রার্থী লাঙল প্রতীকে অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪ হাজার ৯৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখি প্রতীকের মেহেদী মাহমুদ রেজা পেয়েছেন ১ হাজার ৪৭৯ ভোট।

নওগাঁর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলা বলেন, গত ৭ জানুয়ারির মতো এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।

নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক জানান, নির্বাচনকে কেন্দ্র করে জেলার এই দুই উপজেলাকে নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলা হয়েছিল। কারণ গত ৭ জানুয়ারি সারাদেশের সাথে পুরো জেলায় এক সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সে তুলনায় মাত্র একটি আসনে নির্বাচন হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা অনেকগুণ বেশি গ্রহণ করা সহজ হয়েছিল। প্রতিটি কেন্দ্রে ৪ জন তরে পুলিশ সদস্য রাখা হয়েছিল। প্রতিটি কেন্দ্রেই মোবাইল টিম নিয়োজিত ছিল। প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। এই দুই উপজেলায় মোট ৮ প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত ছিল। এ ছাড়াও প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্যও নিয়োজিত ছিল। এক কথায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ইএইচ

Link copied!