ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নেত্রকোণায় ৫০ কোটি টাকার খাসজমি উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৮:১৫ পিএম

নেত্রকোণায় ৫০ কোটি টাকার খাসজমি উদ্ধার

বেদখল হওয়া সরকারি খাস জমি দখলমুক্ত করতে ‘মৃত্তিকা অভিযান’ শুরু করেছে নেত্রকোণার মদন উপজেলা প্রশাসন।

গত বছরের ডিসেম্বর ও জানুয়ারি মাসে অভিযান পরিচালনা করে প্রভাবশালী চক্রের কবল থেকে ২২৪.৫৭ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। উদ্ধার হওয়া জমিগুলো সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও অসহায় হতদরিদ্র কৃষক পরিবারে মাঝে বন্দোবস্তু প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত রাজস্ব সভায় সরকারি খাস জমি বেদখল হওয়ার বিষয়ে আলোচনা হয়। প্রভাবশালী চক্রের কবল থেকে সরকারি খাস জমি দখল মুক্ত করার জন্য ‘মৃত্তিকা অভিযান’ পরিচালনার সিদ্ধান্ত নেয় প্রশাসন। তারই পরিপ্রেক্ষিতে ডিসেম্বর মাসে জমি উদ্ধারের কার্যক্রম শুরু করা হয়।

ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস অভিযান পরিচালনা করে ২২৪.৫৭ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জমির বর্তমান মূল্য ৪৯ কোটি ৯২ লাখ ৬৫ হাজার টাকা।

উদ্ধার হওয়া জমির মধ্যে রয়েছে, চাঁনগাও ইউনিয়নের জাহাঙ্গীরপুর তহশিলের হাসকুড়ি মৈধাম মৌজার ৫.৯৭ একর, মদন সদর ইউনিয়নের মদন মৌজার ৯.৮৫ একর, গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী মৌজার ১৪৫.৩২ একর, মনিকা মৌজার ৪০.২৫ একর ও পদমশ্রী মৌজার ৬.৫৪ একর, মাঘান ইউনিয়নের রানীহালা মৌজার ১৩.১১ একর, তিয়শ্রী ইউনিয়নের বাঘমারা মৌজার ০.৭৯ একর, ফতেপুর ইউনিয়নের হাসনপুর তহশিলের ফতেপুর মৌজার ৩.১৩ একর।

সরকারি খাস জমি উদ্ধারে ‘মৃত্তিকা অভিযান’ অব্যাহত রয়েছে।  

উদ্ধার হওয়া জমিগুলো অসহায় হতদরিদ্র কৃষক পরিবারে মাঝে বন্দোবস্তু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। জমি বন্দোবস্ত নেয়ার জন্য এখন পর্যন্ত ৯৫টি লিখিত আবেদন উপজেলা প্রশাসনের কাছে জমা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত বোরো জমি এ বছর সহকারী ভূমি কর্মকর্তাদের নিয়ন্ত্রণে স্থানীয় কৃষকরা চাষাবাদ করছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ টি এম আরিফ জানান, রাজস্ব সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি খাস জমির তথ্য সংগ্রহের জন্য সহকারী (ভূমি) কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়। তাদের দেওয়া জমির তথ্য যাচাইবাছাই করে সরকারি খাসজমি উদ্ধার করে সরকারের নিয়েন্ত্রণে আনা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আলম মিয়া জানান, ‘রাজস্ব সভার সিদ্ধান্ত অনুযায়ী বেদখল হওয়া সরকারি খাস জমি উদ্ধারের জন্য ‘মৃত্তিকা অভিযান’ চলছে। ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস অভিযান করে ২২৪.৫৭ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জমির বর্তমান মূল্য ৪৯ কোটি ৯২ লাখ ৬৫ হাজার টাকা। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এ জমিগুলো সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও অসহায় হতদরিদ্র কৃষক পরিবারে মাঝে বন্দোবস্তু প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

ইএইচ

Link copied!