ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নেত্রকোণায় হেনট্রলির চাপায় কলেজছাত্রী নিহত, চালক আটক

মদন (নেত্রকোণা) প্রতিনিধি:

মদন (নেত্রকোণা) প্রতিনিধি:

ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ১১:৩৭ এএম

নেত্রকোণায় হেনট্রলির চাপায় কলেজছাত্রী নিহত, চালক আটক

নেত্রকোণার মদনে হেনট্রলির চাপায় লাকি তালুকদার (১৮) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। তিনি মদন সরকারি হাজি আব্দুল আজিজ খান কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।

রোববার সকাল সাড়ে ৯ টায় কলেজে যাওয়ার সময় নেত্রকোণা-খালিয়াজুরী সড়কের গোবিন্দশ্রী সুজন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাকী গোবিন্দশ্রী বাড়ঘড়িয়া গ্রামের আব্দুল হাই এর মেয়ে। কলেজ শিক্ষার্থী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ওসি উজ্জল কান্তি সরকার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লাকী তালুকদার গোবিন্দশ্রী বাড়ঘড়িয়া গ্রামের আব্দুল হাই স্কুলের মেয়ে। তিনি মদন হাজি আব্দুল আজিজ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় লাকী রবিবার সকালে কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে কোন গাড়ি না পেয়ে হেঁটে-হেঁটে কলেজের দিকে যাচ্ছিল। এ সময় হেনট্রলিটি মদন পল্লি বিদ্যুতের কুঠি নিয়ে যাওয়ার পথে নেত্রকোণা-খালিয়াজুরী সড়কের গোবিন্দশ্রী সুজন বাজারের মোড়ে কলেজে ছাত্রী লাকী তালুকদারকে চাপা দেয়। 

পরে স্থানীয়রা শিক্ষার্থীকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মামুন তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হেনট্রলি সহ চালককে আটক করা হয়েছে।

মদন থানার ওসি উজ্জল কান্তি সরকার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। হেনট্রলি সহ চালককে আটক করা হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিআরইউ

Link copied!