ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দিনাজপুর সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি ভবানী, সম্পাদক শাহেদ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৩:৪৫ পিএম

দিনাজপুর সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি ভবানী, সম্পাদক শাহেদ

দিনাজপুর জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের ২০২৪-২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ভবানী শংকর আগারওয়ালা ও সাধারণ সম্পাদক পদে মো. শাহেদ রিয়াজ পিম পুনরায় নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশফাক আহমেদ, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রায়হান সোহেল ও অ্যাডভোকেট সুবাস চন্দ্র রায় জানান, এবার নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সভাপতি পদে ভবানী শংকর আগারওয়ালা, সহ-সভাপতি পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতা) মো. তোফাজ্জল হোসেন ও (বিনা প্রতিদ্বন্দ্বিতা) মো. শামীম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে খন্দকার বেলাল হোসেন, দপ্তর সম্পাদক পদে মো. জিল্লুর রহমান, যুগ্ম দপ্তর সম্পাদক পদে মো. আরিফুল আলম, সাংগঠনিক সম্পাদক পদে মো. মাসুদ রানা, কোষাধ্যক্ষ পদে সুবল ঘোষ, সড়ক সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতা) মো. হাফিজ উদ্দিন, সহ-সড়ক সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতা) এ.এফ.এম. আশিকুর রহমান চৌধুরী, অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতা) মো. আহসান উল্লাহ মুন্না, যুগ্ম অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতা) মো. আরাফাত হোসেন এবং কার্যনির্বাহী সদস্য পদে এম.এ খালেক, আহমদ শাহ্, অভিনয় কুমার দত্ত, মো. গোলাম আজম, মো. আবুল কালাম আজাদ, শাহ মাসুদ কবির।

নবনির্বাচিত কমিটির সভাপতি ভবানী শংকর আগারওয়ালা ও সাধারণ সম্পাদক মো. শাহেদ রিয়াজ পিম বলেন, দিনাজপুর জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমরা নির্বাচন বোর্ডের সদস্যবৃন্দ, সম্মানিত ভোটারবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ইএইচ

Link copied!