ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শরীয়তপুরে ধুতুরা পাতার ভাজি খেয়ে শিশুসহ হাসপাতালে ৬

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১০:২৪ এএম

শরীয়তপুরে ধুতুরা পাতার ভাজি খেয়ে শিশুসহ হাসপাতালে ৬

শরীয়তপুরের ভেদরগঞ্জে ধুতুরা পাতার ভাজি খেয়ে একই পরিবারের শিশুসহ ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ধুতুরা পাতা খাওয়ার পর অসুস্থ ওই পাঁচজনের সবাই অসংলগ্ন কথাবার্তা বলছেন। চিকিৎসক জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় প্রেরণ করা হবে।

রোববার দুপুর ২টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন দক্ষিণ চরকুমারিয়া এলাকার খাস গাজীপুর গ্রামের লিটন খানের পরিবার এই পাতা ভাজি করে খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে।

ধুতুরা পাতা ভাজি খেয়ে অসুস্থ হওয়া ব্যক্তিরা হলেন, খাস গাজীপুর গ্রামের নুর হক খানের স্ত্রী বেলাতন নেছা (৬০), ছেলে লিটন খান (৪০), পুত্রবধূ লাকি বেগম (৩৫), নাতিন সামিয়া (৫), সায়মন (৭) লামিয়া (৯)।

অসুস্থ ওই পরিবারটির প্রতিবেশী রোস্তম মোল্লা বলেন, দুপুরে হঠাৎ করে জানতে পারি লিটনের পরিবারের সবাই ধুতুরা পাতা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। এরপর তাদেরকে আমরা হাসপাতালে নিয়ে আসছি।

লিটন খানের বড় ভাই আব্দুর রশিদ খান বলেন, চর্মরোগের সমস্যার বিষয়টি স্থানীয় একজনকে জানালে তিনি ধুতুরা পাতা খাওয়ার পরামর্শ দেন। তবে লিটন খান অসুস্থ হয়ে যাওয়ার পর অসংলগ্ন কথা বার্তা বলছেন। যার পরামর্শে তিনি পাতা খেয়েছেন, এখন তার নামও বলতে পারছেন না।

শরীয়তপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্তার বলেন, একই পরিবারের পাঁচজন ধুতুরা পাতা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তারা অনেক সময় পরে হাসপাতালে আসায় ওয়াশ করতে পারিনি আমরা। শিশুরা বেশি অসুস্থ হয়ে পড়েছেন। প্রত্যেক রোগীকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছি।

ইএইচ

Link copied!