ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতি

সভাপতি গোলাম মাওলা, সম্পাদক রিজভী, প্রচার সম্পাদক জাহিদ হাসান

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৪, ০৩:১৬ পিএম

সভাপতি গোলাম মাওলা, সম্পাদক রিজভী, প্রচার সম্পাদক জাহিদ হাসান

মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির ২০২৪-২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক যুগান্তরের সাংবাদিক গোলাম মাওলা আকন্দ ও সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক বেলাল রিজভী নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার রাতে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতি কার্যালয়ে কণ্ঠ ভোটের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচন সম্পন্ন হয়।

মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির নির্বাচিত অন্য প্রতিনিধিরা হলেন, সহ-সভাপতি আমাদের সময় পত্রিকার সাংবাদিক শফিক স্বপন, দৈনিক খবর পত্রিকার সাংবাদিক আক্তার হোসেন বাবুল, মানবজমিন পত্রিকার সাংবাদিক অলিউল আহসান কাজল, নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক এসএম রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশন ও বণিক বার্তা পত্রিকার সাংবাদিক রিপন চন্দ্র মল্লিক, সহ-সম্পাদক মানবকণ্ঠ পত্রিকার সাংবাদিক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক হয়েছেন বাংলাদেশ টুডে পত্রিকার সাংবাদিক এমদাদ খান, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সাব্বির হোসাইন আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমার সংবাদ ও দি ডেইলি পোস্ট পত্রিকার সাংবাদিক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক দৈনিক কালবেলার সাংবাদিক রাশেদ কামাল, এবং সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক নাগরিক টেলিভিশনের সাংবাদিক রাকিব হাসান।

এছাড়াও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনন্দ টেলিভিশনের সাংবাদিক ম.ম. হারুন, আইন বিষয়ক সম্পাদক নাগরিক ভাবনা পত্রিকার সাংবাদিক গাউছ-উর রহমানসহ ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

ইএইচ

Link copied!