ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

মার্চ ৭, ২০২৪, ০৪:১২ পিএম

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নেত্রকোণার মদন উপজেলার গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফুর রহমান মদন থানায় সংবাদ দিলে পুলিশ গিয়ে ঘটনা নিয়ন্ত্রণ আনে।

এতে মারুফ (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্র আহত হলে স্বজনেরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বৃহস্পতিবার সকালে গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।

বিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোবিন্দশ্রী গ্রামের নজরুল ইসলামের ছেলে ইলিয়াস (২০) নবম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল দীর্ঘদিন ধরে। ওই ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এ ঘটনাটি ঘটিয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে প্রধান শিক্ষক লুৎফুর রহমান (ভারপ্রাপ্ত) জানান, ইলিয়াস নামে এক বখাটে ছেলে প্রায় সময় আমার বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা যাওয়ার সময় রাস্তায় পেয়ে উত্ত্যক্ত, বিরক্ত করতো এবং তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। আজ সেই ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ইলিয়াস ও তার সহযোগীরা মিলে। আমি এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবো।

এ ঘটনায় মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল কান্তি সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল, এ ঘটনা নিষ্পত্তি করার জন্য প্রধান শিক্ষক দায়িত্ব নিয়েছেন।

ইএইচ

Link copied!