নিজস্ব প্রতিবেদক
মার্চ ১০, ২০২৪, ০৩:৫৩ পিএম
নানা কর্মসূচির মধ্যে দিয়ে সারা দেশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, গোলটেবিল বৈঠক, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতা বৃদ্ধির মহড়া, জেলা ও উপজেলা পর্যায়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার। প্রতিনিধিদের পাঠানো তথ্যর ভিত্তিতে পড়ুন বিস্তারিত...
দিনাজপুর: “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে জেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালি, আলোচনাসভা ও ফায়ার সার্ভিসের বিভিন্ন অগ্নি নির্বাপণ মহরার মধ্যে দিয়ে জাতীয় দূযোর্গ প্রস্তুতি দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। রোববার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপত্বিত করেন ও বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রান ও পূণর্বাসন কর্মকতা প্রকৌশলী মো. আনিছুর রহমান।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আব্দুল মালেকের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ সৈয়দ বোরহানউল ইসলাম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল রায়হান, দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মো. মেহেফুজ তানজীর, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুরজ্জামান নয়ন, ওয়ার্ল্ড ভিশন দিনাজপুরের সিনিয়র ম্যানেজার বাবু অরবিন্দ গমেজ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আখের আলী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে দিনাজপুর ফায়ার সার্ভিসের বিভিন্ন মহড়ার মধ্যে ছিলো-ভূমিকম্পের শব্দ তৈরীকরণে সাউন্ড সিস্টেম, কৃত্রিম ভুমিকম্প সৃষ্টির ক্ষেত্রে গাছে রশি লাগানো ও গাছ নড়ানো, কুড়ে ঘরের আগুন নির্বাপন, হোটেল এর আগুন নির্বাপন, উঁচু বিল্ডিং হতে স্ট্রেচারের সাহাযৌ ভিকটিম উদ্ধার, পেট্রোল পাম্পে আগুন নির্বাপন, গাছ হতে পাগল নামানো, বৃত্তের আগুন হতে হিটপ্রটেকটিভ স্যুট পরিধান করে ডেমি উদ্ধার, গ্যাস সিল্ডির দিয়ে ড্রামে আগুন নির্বাপন, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার, মেডিকেল টিম, এ্যাম্বুলেন্স গাড়িযোগে রোগী পরিবহন ও অগ্নিনির্বাপনের বিভিন্ন সরঞ্জামাদি প্রদর্শন ইত্যাদি।
নাটোর: বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত কারনে প্রতি বছরই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে।সঠিক সময়ে প্রস্তুতি গ্রহণ করা গেলে এসব ঝুঁকি হৃ্াস করে জনগণের ক্ষতি কমিয়ে আনা সম্ভব। সারাদেশের ন্যয় গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগের ব্যবস্থাপনায় রোববার ১০ মার্চ সকাল এগারোটায় উপজেলা চত্বরে রেলী, ফায়ার সার্ভসের মহড়া, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দিবসটিতে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি)মেহেদী হাসান শাকিল,ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস রোকসানা আক্তার লিপি,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম রেজা, মৎস্য অফিসার রতন চন্দ্র শাহা, ফায়ার স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পীরগঞ্জ: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে "দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো" এই প্রতিপাদ্যকে সামনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুল ইসলাম, পৌর মেয়র ইকরামুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী, সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল রিফাত, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার খায়রুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাঘাইছড়ি: দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো" এই প্রতিপাদ্যে রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মার্চ) সকাল ১০ ঘটিকায় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে র্যালী শুরু হয়ে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।
বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনা আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রুসু খীসা, মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন চাকমা প্রমুখ।
সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ এর সঞ্চালনায় বক্তারা বলেন, বর্তমানে দুর্যোগ মোকাবেলায় সরকারের ব্যপক প্রস্তুতি রয়েছে শুধু প্রয়োজন অধিক জনসচেতনতা, বিশেষ করে আকস্মিক বন্যায় দ্রুত আশ্রয় কেন্দ্রে যেতে হবে, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ করতে হবে, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে চলে যেতে হবে এইসব বিষয়ে বিশদ আলোচনা করা হয়। বাঘাইছড়িতে অতি বৃষ্টিতে বন্যায় প্লাবিত হয় আর বন্যায় পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমাতে শিশুদের সাতার সেখানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সরাইল: "দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২৪ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে সরাইল ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন মহড়া প্রদর্শন করে। দূর্যোগে ও অগ্নিকাণ্ডের মতো ঘটনায় কিভাবে নিজেদের নিরাপদ রাখতে হয় সেই বিষয়ে মহড়া প্রদর্শন করেন।
মহড়া শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সরাইল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সুবল চন্দ্র দেবনাথ, সরাইল ফায়ার সার্ভিসের লিডার মতিউর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, সাংবাদিক নারায়ন চক্রবর্ত্তী প্রমুখ।
ভোলাহাট: “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” স্লোগানে ভোলাহাট উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। রোববার (১০ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যস্থাপনা বিভাগের আয়োজনে দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ভোলাহাট উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা রতন কুমারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন। উপস্থিত ছিলেন, ভাইয়া চেয়্যারম্যান গরীবুল্লাহ দবির, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল খালেক, সদর ইউপি চেয়ারম্যান মো. পিয়ার জাহান, গোয়ালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, দলদলী ইউনিয়ন চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু, জামবারিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন, ভোলাহাট ফায়ার সার্ভিস লিডার মো. ফরিদ উদ্দিন, ইউপি সদস্যসহ অন্যরা।
নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নাচোলের বাস্তবায়নে এবং উপজেলা পিআইও দুলাল হোসেনের সভাপতিত্বে, আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা মাক্তাপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটি উপলক্ষে র্র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে অগ্নি নির্বাপন ও দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে মোহড়া প্রদর্শন করে দেখান ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীরা। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, উক্ত বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সাইদুর রহমান, ফায়ার সার্ভিসের স্টাশন অফিসার এমদাদুল হক, সহকারী শিক্ষক মাহবুবু আলম। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কবিরহাট: "মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা`’ প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কবিরহাট উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মার্চ) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়ে উপজেলার সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমির হোসেন, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মুজিবুর রহমান, সাংবাদিক জহিরুল হক জহির, এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক অর্জুন ভৌমিক, সাংবাদিক মোহাম্মদ শহীদ। প্রকল্প বাস্তবায়ন দপ্তরের কার্য সহকারী মো. মাইন উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় উপজেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিনিরোধক বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়।
ফুলবাড়ী (কুড়িগ্রাম): দিবসটি উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নির্বাপণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়া পরিচালনা করে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মানিকের নেতৃত্বে ফায়ার সদস্যরা। মহড়ায় অংশগ্রহণ করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এনজিও কর্মী ও সাধারণ মানুষ।
মহড়া শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আহসান হাবিব, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান শরিফুল আলম সোহেল প্রমুখ।
এইচআর/ইএইচ