ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সোনারগাঁয়ে কোল্ড স্টোরেজের ১৪ টন মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মার্চ ১২, ২০২৪, ০৪:০৬ পিএম

সোনারগাঁয়ে কোল্ড স্টোরেজের ১৪ টন মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে কোল্ড স্টোরেজ থেকে মেয়াদোত্তীর্ণ ১৪ টন খেজুর জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জব্দকৃত খেজুরের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৬০ হাজার টাকা।

মঙ্গলবার দুপুরে উপজেলার কুতুবপুর এলাকায় অবস্থিত এ কোল্ড স্টোরেজে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় সহকারী পরিচালক আব্দুস সালাম ও নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বিপুল পরিমাণ এ খেজুরের পুরোটাই মেয়াদোত্তীর্ণ। আমরা অভিযান পরিচালনা করে এটি জব্দ করেছি। এখানকার মালিক আসার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিআরইউ

Link copied!