ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাপ-দাদার ভিটের এক চিলতে মাটি নিতে এসে গান গাইলেন পঞ্চকবিকন্যা ঋদ্ধি

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

মার্চ ১২, ২০২৪, ০৮:০৬ পিএম

বাপ-দাদার ভিটের এক চিলতে মাটি নিতে এসে গান গাইলেন পঞ্চকবিকন্যা ঋদ্ধি

বাপ-দাদার জন্মভিটার এক চিলতে মাটি নিতে এসে দ্বিজেন্দ্রলাল রায়ের কথা ও সুরে ‘বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পানসি তরী, সঙ্গে কে কে যাবি আয়’ গানটি গেয়েছেন ভারতের বিখ্যাত সংগীত শিল্পী পঞ্চকবিকন্যা খ্যাত ঋদ্ধি বন্ধ্যোপাধ্যায়।

শিল্পীর কণ্ঠে গান শুনে জেলা প্রশাসকসহ শরীয়তপুরের কবি, সাহিত্যিক, রাজনৈতিক ও গণীজনরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

মঙ্গলবার বেলা ১২টায় শরীয়তপুর জেলা প্রশাসন ও পালংয়ের নাগরিক সমাজ ভারতের জাতীয় অনন্যা হিসেবে পরিচিত ঋদ্ধি বন্ধ্যোপাধ্যায়কে সংবর্ধনা দিয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি দ্বিজেন্দ্রলাল রায়ের কথা ও সুরে সবাইকে গান শুনিয়েছেন।

শরীয়তপুরের পালংয়ে জন্ম নেওয়া সত্যপ্রসাদ চট্টোপাধ্যায়ের মেয়ে পঞ্চকবিকন্যা খ্যাত ঋদ্ধি তার স্বামী ড. দেবজিৎ বন্ধ্যোপাধ্যায়ের পদবির সঙ্গে মিল রেখে ঋদ্ধি বন্ধ্যোপাধ্যায় নামেই বর্তমানে পরিচিত।

সংবর্ধনা অনুষ্ঠানে রথীন্দ্র সাহিত্য পরিষদের সভাপতি ও লোকজ গবেষক শ্যামসুন্দর দেবনাথ বলেন, ঋদ্ধি বন্ধ্যোপাধ্যায় শরীয়তপুরের মেয়ে। কাঁটাতার আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। কেননা আমাদের ভাষা ও সংস্কৃতি একই। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, নাইটিঙ্গেল অব ইন্ডিয়া গীতা দত্ত, পালা সম্রাট ব্রজেন্দ্রনাথ সহ উপমহাদেশে বিখ্যাত অনেক গুণীজনের স্মৃতি ধন্য এই পালং। তাদের সকলের স্মৃতি রক্ষার্থে জেলা প্রশাসককে উদ্যোগ নেওয়ার প্রস্তাব করছি। ঋদ্ধি বন্ধ্যোপাধ্যায়কে শরীয়তপুরের কবি ও সাহিত্যিকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক কয়েক হাজার বছরের। ঋদ্ধি বন্ধ্যোপাধ্যায়ের মতো গুণী শিল্পী পালংয়ের মেয়ে, এটা পালং বাসীর জন্য গর্বের, আনন্দের। জেলা প্রশাসন ও নাগরিক সমাজ তাকে সংবর্ধিত করে বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও মজবুত করেছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী। আমি ঋদ্ধি বন্ধোপাধ্যায়কে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।

সংবর্ধনা অনুষ্ঠানে ঋদ্ধি বন্ধ্যোপাধ্যায় বলেন, আমি বাপ-দাদার স্মৃতি ধন্য পালংয়ের এক চিলতে মাটি নিতে চেয়েছিলাম। সেই মাটি নিতে আসা উপলক্ষ্যে জেলা প্রশাসন, কবি, সাহিত্যিক ও রাজনৈতিকসহ শিল্পীদের সকল অঙ্গনের মানুষ আমাকে সংবর্ধিত করেছে। এই পালং আমার বাপ-দাদার ভিটে বাড়ি। বাপ-দাদার স্মৃতিধন্য এই মাটিতে আমি এখন থেকে বারবার আসব। ইতিহাস থেকে শুনেছি আমার বাপ-দাদার বাড়িতে শরীয়তপুরের বর্তমান সদর হাসপাতালটি রয়েছে। জনকল্যাণকর এই হাসপাতালের একটি স্থাপনার নামকরণ আমার দাদা বা বাবার নামে করার দাবি জানিয়েছেন আমার ৯১ বছর বয়সী বাবা সত্যপ্রসাদ চট্টোপাধ্যায়। এই আবেদন আমি জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে রাখছি। পালংয়ে এসে আমি পূর্ব পুরুষের ভিটে মাটির গন্ধ নিয়েছি।

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদ বলেন, ঋদ্ধি বন্ধ্যোপাধ্যায় শরীয়তপুরের কন্যা, উনি আমাদেরই একজন। কাঁটাতারের বেড়া থাকে মাটিতে, আর হৃদয়ের কোনো কাঁটাতার নেই। ঋদ্ধি বন্ধ্যোপাধ্যায় আমাদের হৃদয়ের মানুষ, সংস্কৃতির মানুষ, আমাদেরই কন্যা। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় শরীয়তপুরে এসে আমাদেরকে সম্মানিত করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানটি ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় সঙ্গে আমাদের সেতুবন্ধন। শিগগিরই শিল্পকলার উদ্যোগে আয়োজন করে ঋদ্ধি বন্ধ্যোপাধ্যায়কে শরীয়তপুরের সাধারণ মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করব। সেই আয়োজনে ঋদ্ধি বন্ধ্যোপাধ্যায় তার বাপ-দাদার স্মৃতি ধন্য পালং বাসীকে গান শোনাবেন।

পালংয়ের এক চিলতে মাটি নিতে এসে সংবর্ধনা অনুষ্ঠানে ঋদ্ধি বন্ধ্যোপাধ্যায়ের সফর সঙ্গী হয়েছেন ভারতের সংগীত শিল্পী ইন্দ্রানী বসু, সুর্মিলা গুহ, উর্মি দেবনাথ, সুতপা দত্ত, রত্না সরকার, সোনালি বসু ভট্টাচার্য ও বাসুরী রায়। তারা সবাই বিভিন্ন ভাবে পালংবাসীর আত্মীয় স্বজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মাহবুবুল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. গোলাম মোস্তফা, সহযোগী অধ্যাপক হোসনে আরা বেবি, ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদ, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, কবি রথীন্দ্র ঘটক চৌধুরীর ছেলে অমিত ঘটক চৌধুরী, শিল্পকলা অ্যাকাডেমির নির্বাহী সদস্য আব্দুর রব কোতোয়ালসহ অন্যান্যরা।

ইএইচ

Link copied!