ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিজয়নগরে পিকআপের চাপায় সিএনজি যাত্রী নিহত

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মার্চ ১৩, ২০২৪, ০৫:০৯ পিএম

বিজয়নগরে পিকআপের চাপায় সিএনজি যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। 

বুধবার (১৩ মার্চ) সকালে বিজয়নগরের ঢাকা-সিলেট মহাসড়কের শশই নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মোল্লা সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম জয়নাল মিয়া (২৬)। 

তিনি উপজেলার আনন্দ গ্রামের মাহতাব আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শশই নামক স্থানে ঢাকাগামী পিকআপ ভ্যানের চাপায় মাধবপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জয়নাল মিয়া নিহত হন এবং আরো একজন আহত হন। 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মোল্লা সালাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা গেলেও চালক এবং হেলপার পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরএস

Link copied!