ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীতে ২০ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মার্চ ১৮, ২০২৪, ০৩:০৫ পিএম

ফেনীতে ২০ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ফেনীতে ২০ হাজার পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রোববার জেলার ছাগলনাইয়ার হাসপাতাল রোডের ডাকবাংলো ভবনের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম।

জেলার সুলতান আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন সুলতান আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি মিজানুর রহমান মজুমদার।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরীর সোহেল, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা, ফেনী জেলা পরিষদ সদস্য কাজী ওমর ফারুক প্রমুখ।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে এ ফাউন্ডেশনের মাধ্যমে জেলার ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় নানা সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে এসব ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে চাল, ডাল, তেল, চিনি, দুধ, ছোলা, খেসারি, সেমাই, শাড়ি ও লুঙ্গি রয়েছে।

ইএইচ

Link copied!