ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাদরাসার জমি নিয়ে বিরোধে মারপিট, আহত ৪

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

মার্চ ২০, ২০২৪, ০৬:৫৮ পিএম

মাদরাসার জমি নিয়ে বিরোধে মারপিট, আহত ৪

বাগেরহাটের রামপালের মানিকনগরে মাদরাসার জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪ জন মুসুল্লি আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুই জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, উপজেলার মানিকনগর গ্রামের মনিরুজ্জামানের ছেলে ডালিম শেখ (৩৮), একই গ্রামের আরফুজ শেখের ছেলে কুতুব শেখ (২৬), ফখরুল মোড়লের ছেলে জিয়া মোড়ল ও ইব্রাহিম শেখের ছেলে হেলাল শেখ (৪২)। এ ঘটনায় রামপাল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলার মানিকনগর গ্রামের একটি মাদরাসার নামে ভিভি ২৪ শতাংশ জমি রেকর্ড হয়েছে। ওই জমি ছাড়াও ২৫ শতাংশ ব্যক্তি মালিকার জমি রয়েছে। জমিতে থাকা মৎস্য ঘেরটি মসজিদ কমিটির সদস্যরা দীর্ঘ ৩০ বছর ধরে মাছ ছেড়ে তা বিক্রি করে সেই টাকা মসজিদের কাজে ব্যয় করে আসছে। বুধবার সকাল ৯টায় প্রতিপক্ষরা হঠাৎ একই গ্রামের জাকির শেখ, মোতালেব মোড়ল, মোজাহিদ মোড়ল, শাকিব শেখ ও সালাউদ্দিন মোড়লসহ অন্যান্যরা ওই ঘেরের মাছ ধরতে যান। এ সময় মুসল্লিরা বাঁধা দিলে প্রতিপক্ষগণ ক্ষিপ্ত হয়ে মারপিট করে তাদের গুরুতর আহত করে।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, মাদরাসার জায়গা নিয়ে বিরোধের জেরে মারপিটের ঘটনা ঘটেছে। পূর্বেও একবার ঘেরের সমস্যা নিয়ে সমাধান করা হয়েছে। তারপরেও বিরোধ বাঁধিয়ে মুসল্লিদের মারপিট করা হয়েছে যা দুঃখজনক। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

ইএইচ

Link copied!