ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভাঙ্গা-যশোর পরীক্ষামূলক ট্রেন চলবে আজ

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

মার্চ ৩০, ২০২৪, ১০:৩৬ এএম

ভাঙ্গা-যশোর পরীক্ষামূলক ট্রেন চলবে আজ

ইতিমধ্যে ঢাকা-যশোর রেলপথে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল করছে। তবে আজ ও আগামীকাল (৩০, ৩১ মার্চ) ভাঙ্গা-নড়াইল-যশোর অংশে পরীক্ষামূলক ট্রেন চলাচল করবে। তারইমধ্যে এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট (সিএসসি) বিভাগের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

ভাঙ্গার কাছেই বামনকান্দা রেলওয়ে স্টেশন থেকে যশোরের রূপদিয়া স্টেশন পর্যন্ত ৮৭ কিলোমিটার ব্যাপ্তি। এই পথেই ট্রায়াল ট্রেন চলাচল করবে। এ জন্য দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ ও ৩১ মার্চ ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে যশোরের রূপদিয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন উচ্চগতিতে চলাচল করবে। এ সময় ট্রেনের গতি থাকবে ঘণ্টায় ১২০ কিলোমিটার। ট্রেন চলাচলের সময় রেললাইনের ওপর জনসাধারণের চলাচল সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষামূলক এ ট্রেন চলাচলের সময় কোনো ধরনের দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প সংলগ্ন এলাকাবাসী ও এলাকায় চলাচলকারী সর্বসাধারণ পরিবারের শিশু, বৃদ্ধ, মানসিক প্রতিবন্ধী (যদি থাকে) এবং গৃহপালিত প্রাণিগুলোকে নিজ নিয়ন্ত্রণে রাখার জন্য বিশেষ অনুরোধ থাকলো।

বিআরইউ

Link copied!