ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝিনাইদহে তৃষ্ণার্ত মানুষের মাঝে স্যালাইন ও ঠান্ডা পানি বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

এপ্রিল ২৭, ২০২৪, ০৫:৩৫ পিএম

ঝিনাইদহে তৃষ্ণার্ত মানুষের মাঝে স্যালাইন ও ঠান্ডা পানি বিতরণ

তীব্র তাপদাহে পুড়ছে সারাদেশ। প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব তাপমাত্রা রেকর্ড। ভূগর্ভস্থ পানি সংকটে পড়েছে হাজার হাজার পরিবার। এ কারণে আবাদি জমি নিয়েও বিপাকে পড়েছে ঝিনাইদহের কৃষকেরা।

ঠিক এমন সময় এক মহতী উদ্যোগ নিয়ে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন ঝিনাইদহের মডার্ন মোড়ে অবস্থিত ‘শেল্টার সমাজকল্যাণ সংস্থা’।

শনিবার দুপুরে শহরের পাগলাকানাই এলাকায় শ্রমজীবী খেটে খাওয়া মানুষের মাঝে তীব্র গরমে ঠান্ডা পানি, খাবার স্যালাইনসহ খাবার বিতরণ করে সংস্থাটির প্রতিনিধিরা।

তীব্র তাপদাহের শুরু থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। এতে করে তীব্র তাপদাহে কিছুটা স্বস্তি পাচ্ছে রিকশাচালক, ভ্যানচালক ও শ্রমজীবী মানুষ।

এ  ধরনের উদ্যোগ নিয়ে সম্পৃক্ত হতে পারায় খুশি হয়েছেন শেল্টার সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম।

তিনি বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা হত দারিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, এটি হতে পারে তার অন্যতম উদাহরণ। করোনাকালীন সময়েও যখন সবাই ঘরে, আমরা অসহায় মানুষের জন্য মাক্স, স্যানিটাইজারসহ বিভিন্ন উপকরণ নিয়ে সাধারণ মানুষের পাশে যাতে করে অসহায় মানুষের ছিলাম। যাতে করে অসহায় মানুষের কিছুটা  কষ্ট লাঘব হয়। এতে করে আমাদের উদ্যোগ কিছুটা হলেও তাদের শান্তি দিতে পারে।

খাবার পানি বিতরণে শেল্টার সমাজকল্যাণ সংস্থার পক্ষে ডেপুটি ডাইরেক্টর শেখ শাহানুর রেজা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর রোখসানা খাতুন, ইউনিয়ন কো-অর্ডিনেটর আহমেদ আলী, কাজী ইসরাত আহমেদ ভলানটিয়ারসহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!