ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বান্দরবানে সেনা অভিযানে কুকি-চিনের ২ সদস্য নিহত

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

এপ্রিল ২৮, ২০২৪, ০১:২০ পিএম

বান্দরবানে সেনা অভিযানে কুকি-চিনের ২ সদস্য নিহত

বান্দরবানের রুমায় অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী এ অভিযান চালিয়েছে বলে জানা গেছে।

রোববার (২৮ এপ্রিল) রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানা গেছে।

অভিযানের সময় তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকি-টকি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী।

কয়েকদিন আগে রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকায় এমন অভিযান চালানো হয়। সেই সেনা অভিযানে কুকি চিনের একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হন।

এর আগে রুমায় যৌথবাহিনী দিনভর অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৪৯ জনকে আটক করে। তাদের মধ্যে ১৮ জন নারী রয়েছে।

এ ছাড়া অভিযানে আটকদের কাছ থেকে ৭টি দেশি বন্দুক, ২০ রাউন্ড গুলি, কেএনএফের পোশাক, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ল্যাপটপ, দুই জোড়া বুট, একটি ছুরি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল রাতে রুমার সোনালী ব্যাংকে শতাধিক কেএনএফ সদস্য অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে অস্ত্রের মুখে পুলিশ, আনসার সদস্যদের জিম্মি করে ১৪টি অস্ত্র লুট ও সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে।

এ ঘটনার ১৭ ঘণ্টার মধ্যে ৩ এপ্রিল থানচিতে গুলিবর্ষণ এবং কৃষি ও সোনালী ব্যাংক থেকে ১৫ লাখ টাকা লুট ও ৪ এপ্রিল ফের থানচির সোনালী ব্যাংক ও বাজারে আক্রমণ করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর থেকে কেএনএফ দমনে পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী।

বিআরইউ

Link copied!