ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কক্সবাজারে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৪, ০৯:১৮ এএম

কক্সবাজারে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

বাস-মাইক্রোবাসের সংঘর্ষের কক্সবাজারের ঈদগাঁওয়ে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাড়িয়েছে । সংঘর্ষে গুরুতর আহত আরও ২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

এ নিয়ে দুই নারী ও দুইজন পুরুষ মারা গেলেন। আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ৪ জন। যাদের সবাই দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের যাত্রী।

নিহতরা হলেন, হাফসা বেগম (৫৮), মিয়া (৬৫)।

অন্যদিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাঁশখালী উপজেলার বাঘমারা এলাকার রফিক আহমেদ (৭০) ও অপর এক নারী। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত নারীর নাম জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ের খোদাইবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই দুই নারী-পুরুষ মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করে মালুমঘাট হাইওয়ে থানায় নেওয়া হয়।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, ‘ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় আহত ছয় নারী-পুরুষকে বেলা একটার পর থেকে পৃথক সময়ে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। এদের মাঝে এক নারী ও এক পুরুষ চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা গেছেন। নিহত বৃদ্ধের নাম পাওয়া গেলেও বৃদ্ধা নারীর পরিচয় পাওয়া যায়নি।

তিনি জানান, সদর হাসপাতালে তিনজনের মরদেহ রয়েছে।

ইএইচ

Link copied!