ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
বাকেরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন

চেয়ারম্যান প্রার্থীর প্রচারে সহকারী প্রিজাইডিং অফিসার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

এপ্রিল ৩০, ২০২৪, ০২:২৪ পিএম

চেয়ারম্যান প্রার্থীর প্রচারে সহকারী প্রিজাইডিং অফিসার

বরিশালের বাকেরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে স্কুল শিক্ষক ও সহকারী প্রিজাইডিং অফিসার মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজিব আহম্মদ তালুকদারের কাপ পিরিচ মার্কার পক্ষে প্রচারে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার গারুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন দাবি করেন, নির্বাচন প্রভাবিত বা আচরণবিধি লঙ্ঘন হবে, এমনটা ভেবে তিনি সেখানে যাননি।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা চর আউলিয়াপুর রাজিব আহম্মদ তালুকদারের কাপ পিরিচ মার্কার নির্বাচনি প্রচারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মো. দেলোয়ার হোসেন সেই উঠান বৈঠকে উপস্থিত ছিল। তাকে মঞ্চে অতিথিদের চেয়ারে বসতে দেখা যায়।

নির্বাচনি প্রচারণায় অংশ নেয়া তার সেই ছবি ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এর আগে মো. দেলোয়ার হোসেন সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন জন্য সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করে ২৮ এপ্রিল সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে প্রশিক্ষণ নিয়েছেন।

এ প্রসঙ্গে মো. দেলোয়ার হোসেন বলেন, সোমবার গারুড়িয়া বাজার থেকে বাড়ি যাচ্ছিলাম। গারুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক মাইনুদ্দিন তালুকদার মিন্টু ভাইয়ের মতো অনুরোধে হেলেঞ্চা চর আউলিয়াপুর ৮ ও ৯নং ওয়ার্ডের নির্বাচনি উঠান বৈঠকে গিয়েছিলাম। নির্বাচন প্রভাবিত বা আচরণবিধি লঙ্ঘন হবে এত কিছু ভেবে সেখানে যাননি। তবে এমন আর কখনও হবে না।

বাকেরগঞ্জ সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসার মো. দেলোয়ার হোসেন একজন প্রার্থীর নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন তিনি এ খবর শুনেছেন। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ইএইচ

Link copied!