ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিখোঁজের ৩ দিন পর কার্গোবোট শ্রমিকের মরদেহ উদ্ধার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

মে ৭, ২০২৪, ০৩:৫৫ পিএম

নিখোঁজের ৩ দিন পর কার্গোবোট শ্রমিকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় কাটাফাঁড়ি খাল থেকে আনোয়ার হোসেন (২১) নামের এক লবণ বোটের শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) সকাল ১১টায় কাটাফাঁড়ি খালের জালিয়াখালী নাশির ঝুরা নামক স্থান থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।  আনোয়ার হোসেন গত তিনদিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।

তিনি উপজেলার মগনামা ইউনিয়নের শরতঘোনা এলাকার আকতার হোসেনের ছেলে।

নিহতের ভাই দেলোয়ার হোসেন বলেন, গত তিন আগে সে লবণ বহনকারী কার্গোবোটে শ্রমিক হিসেবে জালিয়াখালী নাশির ঝুরা এলাকায় বোটে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। আজকে সকালে নৌকা নিয়ে কাটাফাঁড়ি খালের দুই দিক থেকে খুঁজতে বের হই। সকাল ১০ টায় নাশিরঝুরায় বোটের পাশে তাকে ভাসমান অবস্থায় দেখতে পাই। পুলিশকে খবর দিলে তাঁরা এসে লাশ থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস জানান, খাল থেকে ভাসমান অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সে লবণ বহনকারী বোটের শ্রমিক। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের সুরতহাল দেখে মনে হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

বিআরইউ

Link copied!